Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / খেলা

কোয়ার্টার-ফাইনালে সিন্ধু ও লক্ষ্য সেন

ঝুলিতে রয়েছে ওলিম্পিকসে জোড়া পদক। অথচ ২০২৪ সালের পর কোনও সাফল্যের মুখ দেখেননি পিভি সিন্ধু। মালয়েশিয়া ওপেনে আশা জাগিয়েও শেষ চারেই থেমেছিল অভিযান।

কোয়ার্টার-ফাইনালে সিন্ধু ও লক্ষ্য সেন
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

সিঙ্গাপুর: ঝুলিতে রয়েছে ওলিম্পিকসে জোড়া পদক। অথচ ২০২৪ সালের পর কোনও সাফল্যের মুখ দেখেননি পিভি সিন্ধু। মালয়েশিয়া ওপেনে আশা জাগিয়েও শেষ চারেই থেমেছিল অভিযান। সেই ধাক্কা সামলে সিঙ্গাপুর ওপেনে খেতাব জয়ের লক্ষ্যে অবিচল ভারতীয় তারকা। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দাপুটে জয় ছিনিয়ে নিলেন এই তারকা শাটলার। ৩৭ মিনিটের লড়াইয়ে জাপানের রিকো গুনজিকে ২১-৯, ২১-১২ পয়েন্টে হারালেন সিন্ধু। শেষ আটের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ কোরিয়ার আন সি ইয়ং। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করলেন লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডে চোটের কারণে প্রতিপক্ষ সরে দাঁড়ান। শেষ আটের লড়াইয়ে লক্ষ্য মুখোমুখি হবেন জাপানের কোকি ওয়াটানাবার। তবে এদিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন এইচএস প্রণয়। সিঙ্গাপুরের প্রতিপক্ষ লোহ কিন ইউর বিরুদ্ধে ৬১ মিনিটের লড়াইয়ে তিনি বশ মানেন ১৮-২১, ২১-১৬, ১৫-২১ গেমে। পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে শেষ আটের টিকিট পাকা করেছেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তাইনিজ তাইপের প্রতিপক্ষ লি ঝে-হুই ও ইয়ং পো-সানকে ২১-১৫, ১১-২১ ও ২১-১৮ ব্যবধানে টেক্কা দেয় ভারতীয় জুটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ