Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নন্দনে রূপা, রুদ্রনীল

রাজ্যে পালাবদল। টলিউডের অন্দরেও ক্রমশ তার ছাপ পড়েছে। কোন দিকে এগচ্ছে পরিস্থিতি, ভবিষ্যতে কীভাবে চলবে টলিপাড়া? সে সংক্রান্ত ইঙ্গিত মিলল রবিবার। এদিন নন্দনে প্রেস কনফারেন্স করলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ।

নন্দনে রূপা, রুদ্রনীল
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজ্যে পালাবদল। টলিউডের অন্দরেও ক্রমশ তার ছাপ পড়েছে। কোন দিকে এগচ্ছে পরিস্থিতি, ভবিষ্যতে কীভাবে চলবে টলিপাড়া? সে সংক্রান্ত ইঙ্গিত মিলল রবিবার। এদিন নন্দনে প্রেস কনফারেন্স করলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। সঙ্গে ছিলেন আরও অনেকে। দীর্ঘদিন পর নন্দনে পৌঁছলেন রূপা। সরকারি প্রেক্ষাগৃহে চলছে তাঁর ছবি ‘প্রত্যাবর্তন’। টলিউডের প্রসঙ্গে রূপা বললেন, ‘কোন সিনেমা কতবার দেখবেন, সেটা দর্শকই ঠিক করবেন। এতদিন সিনেমা যাঁরা বানাতেন, একটা চোরাগোপ্তা ভয় সবসময় কাজ করত। সেটা আর রিলিজ হবে না।’ এবার থেকে আর তেমন কিছু হবে না বলেই আশ্বাস রূপার। নন্দনে চলছে রুদ্রনীল ঘোষ অভিনীত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। গত বছর এই ছবির মুক্তির জন্য লড়াই করতে হয়েছিল পরিচালক জয়ব্রত দাসকে। মুক্তি পেতে বিলম্ব, হল না পাওয়ার মতো একাধিক সমস্যায় পড়তে হয়েছিল ছবিকে। নতুন সরকারের আমলে কোনো ছবিকে আর তেমন কোনো সমস্যায় পড়তে হবে না বলে জানালেন রুদ্রনীল। তাঁর কথায়, ‘টলিউডে স্বপ্ন দেখতেও অনুমতি লাগত। মানুষ নিশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। যে নতুন ভোর মানুষ এনেছেন, সেখানে আর এমন কিছু হবে না। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। সবকিছুকেই সংস্কার করা হচ্ছে। এতগুলি বছরে না পাওয়ার অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমরা চাইতে ভয় পেতাম। এবার থেকে আর কোনো টুকরে টুকরে গ্যাং থাকবে না। সিনেমাকে টুকরো টুকরো করার যে চক্রান্ত হয়েছে, তা আর করা যাবে না।’ অভিনেতা-বিধায়কের আশ্বাস, ‘বিভিন্ন জেলাতে সিনেমা হলের সংস্কার কীভাবে করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছে। আর একটু সময়ের প্রয়োজন।’  উল্লেখ্য, আপাতত বিনোদন দুনিয়ার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রূপা, রুদ্রনীল, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারীকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ