Bartaman Logo
১৬ জুন, ২০২৬

মান ‘ধর্মবিরোধী’, অভিযোগ শিখ সংগঠনের

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ধর্মবিরোধী বললেন শিখ সংগঠন অকাল তখত। ভিডিওতে গুরুর ছবিতে মদ ছিটানোর অভিযোগ। বিস্তারিত পড়ুন।

মান ‘ধর্মবিরোধী’, অভিযোগ শিখ সংগঠনের
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: শিখ গুরুকে অপমান করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি ধর্মবিরোধী। এমনটাই অভিযোগ শিখ সংগঠন অকাল তখত-এর। সোমবার সংগঠনের প্রধান (জাঠেদার) জিয়ানি কুলদীপ সিং গজরাজ মুখ্যমন্ত্রী মানকে ‘অ্যান্টি গুরু’ বলে তোপ দাগেন। অভিযোগের নেপথ্যে একটি ভাইরাল ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, শিখ গুরুর ছবিতে মদ ছিটানো হচ্ছে। এই ভিডিয়োর সঙ্গে মানের সম্পর্ক উল্লেখ করেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার  অভিযোগ এনেছে অকাল তখত।  শোনা যাচ্ছে, জাঠেদার কুলদীপ খালসা সম্প্রদায়ের সদস্যদের মুখ্যমন্ত্রীর মানের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দিয়েছেন। স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে, আম আদমি পার্টির শিখ বিধায়কদেরও তলব করেছেন জাঠেদার। অভিযোগ, পবিত্র গ্রন্থ অবমাননা সংক্রান্ত একটি সরকারি আইনের পক্ষে তাঁরা সমর্থন জানিয়েছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ