Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাক্ষর অসঙ্গতি, তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে সাতসকালে সিআইডি

সাতসকালেই বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে সিআইডির তদন্তকারী দল। বিধানসভায় পরিষদীয় দলের তরফে জমা দেওয়া একটি চিঠিতে তাঁর স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর।

স্বাক্ষর অসঙ্গতি, তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে সাতসকালে সিআইডি
  • ২৯ মে, ২০২৬ ০৯:৫১
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সাতসকালেই বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে সিআইডির তদন্তকারী দল। বিধানসভায় পরিষদীয় দলের তরফে জমা দেওয়া একটি চিঠিতে তাঁর স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর। সেই অভিযোগের ভিত্তিতেই  আজ তদন্তে নামে সিআইডি।

Advertisement

শুক্রবার সকালে সিআইডি ইন্সপেক্টর মানসকুমার রায় চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিধায়কের বাড়িতে পৌঁছয়। দলে একজন মহিলা অফিসারও ছিলেন। তদন্তকারীরা বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁর বয়ান ক্যামেরায় রেকর্ড করেন বলেও জানা গিয়েছে। তদন্তকারী সূত্রে খবর, বিধানসভার পরিষদীয় দলের পক্ষ থেকে জমা দেওয়া চিঠিতে থাকা স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সেই বিষয়টি খতিয়ে দেখতেই এদিন বিধায়কের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। এই ঘটনা প্রসঙ্গে বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেন, '৬ মে আমাদের একটি বৈঠক হয়েছিল। সেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভন চট্টোপাধ্যায়কে নির্বাচিত করা হয়। সেই বৈঠকে আমরা একটি স্বাক্ষর করেছিলাম। সেই স্বাক্ষর নিয়েই ওনাদের সন্দেহ হওয়ায় এদিন তদন্ত করতে এসেছিলেন।'

Advertisement
সম্পর্কিত সংবাদ