গুরুতর আহত সিদ্ধার্থ মালহোত্রা
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজেই এই খবর জানিয়েছেন। চোটের কারণে হাসপাতালে ভরতি হতে হয়েছে তাঁকে। কীভাবে চোট লাগল, তা এখনও স্পষ্ট নয়। সদ্য সপরিবার ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সিদ্ধার্থ। সূত্রের খবর, মুম্বই ফিরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ অভিনীত ‘ভিভান’। এই ছবিতে তামান্না ভাটিয়ার বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘রেস ৪’ ছবিটি। পুরোদমে সেই ছবির শ্যুটিং শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা। পাশাপাশি আরও কয়েকটি প্রজেক্টের কথাবার্তাও চলছে।

Advertisement