Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পাত্রসায়রে অসুস্থ মহিলা বিএলও, ভর্তি হাসপাতালে

পাত্রসায়রে অসুস্থ মহিলা বিএলও, ভর্তি হাসপাতালে
  • ২৫ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

পাত্রসায়রের  নারায়ণপুর বুথের বিএলও তথা অঙ্গনওয়াড়ি  সুপারভাইজার সবিতা সর্দার অসুস্থ।  ভর্তি হলেন হাসপাতালে। তিনি জানিয়েছেন, মাত্র ৯ মাস আগে তিনি নদিয়ার নাকাশিপাড়া থেকে পাত্রসায়রে চাকরি সূত্রে এসেছেন। তাঁকে বিএলওর ডিউটি দেওয়া হয়েছে। কিন্তু ওই বুথের কাউকেই তিনি চেনেন না। সারাদিন বাড়ি বাড়ি ঘোরার পর রাত জেগে অ্যাপ-এ ফর্মের ডিটেলস আপলোড করছেন। ফলে অতিরিক্ত রাত জাগার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাঁকে হাসপাতালে স্যালাইন দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ