নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যাম থাপা মানেই ময়দানের একরাশ নস্টালজিয়া। লাল-হলুদ কিংবা সবুজ-মেরুন জার্সিতে শ্যামের জাল কাঁপানোর স্মৃতি প্রবীণ দর্শকদের হৃদয়ে অমলিন। সেই শ্যামকে এবার জীবনকৃতী সম্মানে ভূষিত করল কেআরকে প্রোডাকসন। শ্যাম থাপার মন্তব্য, ‘কলকাতা আমার হৃদয়ে। এই সম্মানে অভিভূত।’ এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শ্যাম ছাড়াও সংবর্ধিত হন সমাজের কৃতী ব্যক্তিত্বরা।



