ভবানীপুর ভোট মামলায় সময়  চাইলেন শুভেন্দুর আইনজীবী
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুর কেন্দ্রের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় লিখিত জবাব দিতে চারসপ্তাহ সময় চাইলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এ নিয়ে আপত্তিসহ প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গৌরাঙ্গ কান্ত জানান, প্রথমবার সময় চাইছেন শুভেন্দুর আইনজীবী। তাই তিনি সেই আবেদন মঞ্জুর করেন। 

Advertisement

মঙ্গলবারের শুনানিতে কল্যাণ বলেন, ‘নির্বাচনি মামলার নিষ্পত্তি পাঁচবছরেও হয় না! কলকাতা হাইকোর্টে এটাই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে!’ সওয়ালে মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, আদালতের পূর্ববর্তী নির্দেশ মেনেই ওই কেন্দ্রে ইভিএম এবং মামলার যাবতীয় প্রাসঙ্গিক নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। ফলে মামলার গতি স্তব্ধ হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি কান্তের নির্দেশ, আগামী চারসপ্তাহের মধ্যেই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে প্রয়োজনীয় নথির প্রতিলিপি অপর পক্ষকে হস্তান্তর করতে হবে। ওই সংক্রান্ত হলফনামাও পেশ করতে হবে আদালতে। পরবর্তী শুনানি চারসপ্তাহ পরে।