Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৬ মে ফলতায় জনসভা শুভেন্দুর

আগামী ১৬ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় আসছেন ভোটের প্রচারে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে ওইদিন জনসভা করবেন তিনি।

১৬ মে ফলতায় জনসভা শুভেন্দুর
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: আগামী ১৬ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় আসছেন ভোটের প্রচারে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে ওইদিন জনসভা করবেন তিনি। এই সমাবেশ হবে তৃণমূল প্রার্থী তথা এই এলাকার ত্রাস জাহাঙ্গির খানের তল্লাটে বেলসিংহ স্কুল মাঠে। এ অঞ্চলের মানুষ এতদিন জাহাঙ্গিরের অত্যাচারে সন্ত্রস্ত থাকতেন। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এখবর জানিয়ে বলেন, ওইদিন সকালে মুখ্যমন্ত্রী সকালে ফলতায় আসবেন। দলের কেন্দ্রীয় সংগঠনের পদাধিকারী তথা এই নির্বাচনের পর্যবেক্ষক সুনীল বনশলের সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। জনসভা হবে বিকাল ৩টের সময়। এছাড়াও ফলতার সন্ত্রস্ত মানুষকে সাহস জোগাতে কালীতলা দেবীপুর থেকে ৮৩ নম্বর বাস টার্মিনাস পর্যন্ত র‌্যালি করবেন মুখ্যমন্ত্রী। তবে এই কর্মসূচির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ১৭ মে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও ফলতায় জনসভা করবেন বলে জানা গিয়েছে। ওই সভা হবে ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউট ময়দানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ