Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার উন্নয়নের রোড ম্যাপ ধরেই এগচ্ছেন শুভেন্দু: শিশির অধিকারী

আগে সরকারের আমলে কাটমানির কারণেই এরাজ্য থেকে শিল্প ‘কাট’ হয়ে গিয়েছিল। বাংলায় শিল্পের প্রচুর সম্ভাবনা আছে।

বাংলার উন্নয়নের রোড ম্যাপ ধরেই এগচ্ছেন শুভেন্দু: শিশির অধিকারী
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: আগে সরকারের আমলে কাটমানির কারণেই এরাজ্য থেকে শিল্প ‘কাট’ হয়ে গিয়েছিল। বাংলায় শিল্পের প্রচুর সম্ভাবনা আছে। এবার কলকারখানা গড়ে উঠবে। অনেক কর্মসংস্থান হবে। রবিবার সন্ধ্যায় পিংলায় বিধায়ক কার্যালয়ের উদ্বোধনে এসে মন্তব্য করেন কাঁথির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। গত তিনদিন আগেই বাঁকুড়ার মেজিয়াতে শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আগের সরকারের তোলাবাজি আর সিন্ডিকেটকে নিশানা করেছিলেন। 

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশিরবাবু বলেন, ‘২৫-৩০ বছর আগে থেকেই পশ্চিমবাংলার উন্নয়নের ম্যাপ আমার বাড়িতে রাখা আছে। দীঘার সমুদ্র থেকে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল কিংবা বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল, কোথায় কীভাবে উন্নয়ন হবে, সব পরিকল্পনা সাজানো আছে। কোথায় কী কী সম্ভাবনা আছে, মাটির নীচে কী আছে, সমুদ্রকে কীভাবে কাজে লাগানো যেতে পারে, সব সাজানো জিনিস নিয়েই উনি (শুভেন্দু অধিকারী) মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। সেই মতোই এগচ্ছেন। আমার বিশ্বাস, একদিন পশ্চিমবঙ্গের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী হবেন উনি।’ পিংলার বিধায়ক স্বাগতা মান্না এবং সবংয়ের বিধায়ক অমল পন্ডা বলেন, ‘শিশিরবাবু আমাদের অভিভাবক, পথপ্রদর্শক। সবং, পিংলার উন্নয়ন কীভাবে হবে উনি সেই পরামর্শও দিয়েছেন। ওঁর আশীর্বাদ নিয়েই চলতে চাই।’ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সবংয়ের প্রাক্তন বিধায়ক মানসরঞ্জন ভুঁইয়া বলেন, ‘অবিভক্ত মেদিনীপুরের প্রতিটি অঞ্চল শিশিরদার হাতের তালুর মতো চেনা। একজন দক্ষ সংগঠক এবং কাজের মানুষ। কংগ্রেসে থাকাকালীন ওঁর নেতৃত্বে কাজ করার সৌভাগ্য হয়েছিল। গ্রামাঞ্চলে যে কংক্রিটের পাকা রাস্তা তৈরি হচ্ছে এখন, তা শিশিরবাবুই কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন প্রস্তাব দিয়েছিলেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ