Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আফগানদের হোয়াইট ওয়াশ করলেন শুভমন

আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ জিতল ভারত। শুভমন গিলের দুর্দান্ত শতরান এবং প্রসিদ্ধ কৃষ্ণার পাঁচ উইকেট। বিস্তারিত পড়ুন।

আফগানদের হোয়াইট ওয়াশ করলেন শুভমন
  • ২০ জুন, ২০২৬ ২০:৫২
Prefer us on Google

চেন্নাই, ২০ জুন: আইপিএলের পরে আফগানিস্তান সিরিজেও ব্যাটে খরা চলছিল যশস্বী জয়সোয়ালের। অবশেষে সিরিজের শেষ ম্যাচে দুরন্ত শতরান করে রানে ফিরলেন ভারতীয় ওপেনার। সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ৩-০ সিরিজ জিতে নিল ভারত। চেন্নাইতে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন রহমতুল্লা গুরবাজরা। ৯.২ ওভারের মধ্যে মাত্র ৩৬ রানে তিন উইকেট হারান আফগানরা। প্রসিদ্ধ  কৃষ্ণার আগুনে স্পেলের সামনে তখন দিশেহারা অবস্থা আফগান ব্যাটসম্যানদের। আফগানিস্তানের প্রথম চার উইকেট নেন ভারতীয় জোরে বোলার। এরপর আফগান ব্যাটিং এর হাল ধরেন অধিনায়ক হাসমাতুল্লাহ শাহীদি এবং আজমাতুল্লাহ ওমরজাই। ওমরজাই আউট হন ৫০ রান করে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ নবি সঙ্গ দেন শাহীদিকে। কিন্তু নবী ২১ রানে আউট হয়ে যাওয়ার পর একে একে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষ পর্যন্ত ২১৮ রান তোলেন আফগানরা। শাহীদি আউট হন ১০২ রান করে। প্রসিদ্ধ কৃষ্ণা ২৩ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট। 

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। ওমরজাই-ফরিদ আহমেদদের নিয়ে কার্যত ছেলে খেলা করলেন দুই ভারতীয় ওপেনার। ৬৯ বলে ৭৯ রান করে আউট হন রোহিত। ততক্ষণে টিম ইন্ডিয়ার জয়ের ভিত তৈরি হয়ে গেছে। রোহিত যখন আউট হন ভারতের রান তখন ১৭০। শ্রেয়সকে সঙ্গে নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন যশস্বী। ভারতীয় ওপেনার অপরাজিত থাকেন ৮৬ বলে ১১০ রান করে। শ্রেয়স করেন কুড়ি রান। মাত্র ২৮.৪ ওভারে ৯ উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ