Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জরিমানা গিলের

মন্থর ওভাররেটের জন্য চলতি আইপিএলে দু’বার জরিমানা দিতে হয়েছে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ারকে।

জরিমানা গিলের
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: মন্থর ওভাররেটের জন্য চলতি আইপিএলে দু’বার জরিমানা দিতে হয়েছে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ারকে। একই কারণে এবার গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিলও শাস্তির কবলে পড়লেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মন্থর ওভাররেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হল তাঁর। তবে তিনি ডুবে রয়েছেন বুধবার শেষ বলে নাটকীয় জয়ের আনন্দে। গিল বলেন, ‘প্রসিদ্ধ কৃষ্ণার ওই ওভারের পঞ্চম বলে ডেভিড মিলার সিঙ্গল না নিতেই বুঝেছিলাম আমাদেরও সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত স্লোয়ার ডেলিভারিতেই বাজিমাত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ