Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অরেঞ্জ ক্যাপ অধরাই রইল শুভমান গিলের

বৈভব সূর্যবংশীকে টপকে আইপিলের অরেঞ্জ ক্যাপ পরার দারুণ সুযোগ ছিল। জাতীয় নির্বাচকদেরও বার্তা দেওয়া যেত যে, টি-২০ বিশ্বকাপে তাঁকে বাদ দেওয়াটা ভুলই ছিল।

অরেঞ্জ ক্যাপ অধরাই রইল শুভমান গিলের
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 মোতেরা: বৈভব সূর্যবংশীকে টপকে আইপিলের অরেঞ্জ ক্যাপ পরার দারুণ সুযোগ ছিল। জাতীয় নির্বাচকদেরও বার্তা দেওয়া যেত যে, টি-২০ বিশ্বকাপে তাঁকে বাদ দেওয়াটা ভুলই ছিল। কিন্তু হ্যাজলউডের বল তুলে মারতে গিয়ে ডাগ-আউটে ফিরলেন শুভমান গিল। তাঁর শর্ট-আর্ম জ্যাব রজত পাটীদার তালুবন্দী করতেই পজ মোডে মোতেরার গ্যালারি। গুজরাত ক্যাপ্টেনের চোখে মুখে যন্ত্রণার ছায়া। ফাইনালে গিল বনাম বিরাট দ্বৈরথের ব্লকবাস্টার চিত্রনাট্য শুরুতেই ফ্লপ। বক্স অফিসে টিআরপি তুঙ্গে পৌঁছাবার কথা। কোথায় কী!

Advertisement

গোটা টুর্নামেন্টেই রান পেয়েছেন। ১৬ ম্যাচে সংগ্রহ ৭৩২। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি। অনেকেই ধরে নিয়েছিলেন ডানহাতি ব্যাটারের মোতেরা মাতানো স্রেফ সময়ের অপেক্ষা। দুটো চারও মেরেছিলেন। কিন্তু রানওয়েতে টেক অফের আগেই গোত্তা খেল বিমান। মাত্র ১০ রানে গিল ফিরতেই ম্যাচ একেবারে ঝিমিয়ে গেল। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল ৭৭৬ রান করা বৈভব সূর্যবংশীর অরেঞ্জ ক্যাপও। মোক্ষম দিনেই গিলের কিটব্যাগে রানের দেখা নেই। আসলে ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। আজ যে রাজা, কাল ফকির হতে সময় লাগে না। ক্রিকেট দেবতা কখন, কাকে খালি হাতে ফেরান আঁচ পাওয়া মুশকিল। শুভমানের দুর্ভাগ্য, তাঁর চওড়া ব্যাট স্তব্ধ হল ফাইনালেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ