Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চেন্নাইকে খোঁচা শুভমান গিলের

বিমানে বসে রয়েছেন শুভমান গিল। গুজরাত টাইটান্সের নেতার হাতে হলুদ বাঁশি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ছবি তুলেছে ঝড়

চেন্নাইকে খোঁচা শুভমান গিলের
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

চেন্নাই: বিমানে বসে রয়েছেন শুভমান গিল। গুজরাত টাইটান্সের নেতার হাতে হলুদ বাঁশি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ছবি তুলেছে ঝড়। মনে করা হচ্ছে যে, চেন্নাই সুপার কিংসকে রবিবার হারানোর পর বিপক্ষ সমর্থকদের চিমটি কেটেছেন গিল। কারণ, সিএসকে’র থিম সং ‘হুইসল পোডু’। চিপকে যখনই খেলা হয় গানটা বাজে। সমর্থকরাও সঙ্গে সঙ্গে বাজান হুইসল। গিলের ছবি তাই প্রতীকী যে, চেন্নাইয়ের বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছে গুজরাত। পাশাপাশি, চেন্নাইকে হারানোর সঙ্গে সম্পর্ক রয়েছে ম্যাচের এমন কয়েকটা ছবিও পোস্ট করেছেন তিনি। সেখানে চেন্নাইকে ধন্যবাদ জানিয়েছেন গিল। এটার মধ্যেও খোঁচা দেখছে ক্রিকেট মহল। উল্লেখ্য, ৮ ম্যাচে গুজরাতের পয়েন্ট এখন ৮। সমসংখ্যক ম্যাচে চেন্নাইয়ের পকেটে ৬ পয়েন্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ