Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে জয়ী শুভমানরা, দুরন্ত ব্যাটিং অক্ষর-ওয়াশিংটনের

ইংল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। আজ, মঙ্গলবার সিরিজের প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড।

ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে জয়ী শুভমানরা, দুরন্ত ব্যাটিং অক্ষর-ওয়াশিংটনের
  • ১৪ জুলাই, ২০২৬ ২৩:৫১
Prefer us on Google

বার্মিংহাম, ১৪ জুলাই: ইংল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। আজ, মঙ্গলবার সিরিজের প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। এদিন বার্মিংহামের স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুটা খুব একটা ভালো করেনি ইংলিশরা। প্রথমে ১৪ রানে আউট হন জ্যাকব। ওপেনার বেন ডাকেট ফেরেন ৪৩ রানে। জ্বলে উঠতে পারেননি অধিনায়ক হ্যারি। বুমরাহের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাত্র ১ রানে।  কিপার বাটলার ফেরেন ৫ রানের মাথায়। স্যাম কারেনও ওই ওভারেই ০ রানে আউট হন। দলের রান তখন ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮০ রান। এরপর শিবমের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইল জ্যাকস (২০)।  লিয়াম ৮৩ বলে ৬৮ রান করেন। মারেন ১টি ছয় এবং ৬টি চার। জোফ্রা আর্চার ১২ রানের মাথায় অক্ষরের বলে ওয়াশিংটনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।  এরপর অক্ষরের বলে আদিল রশিদকে (১) স্ট্যাম্প আউট করেন রাহুল। শেষে জশ ০ রানে অক্ষরের বলে বোল্ড হন। ৭৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জো রুট। ৪৭.৫ ওভারে ২৫৮ রানে অলআউট হয় ইংল্যান্ডের দল। ভারতের হয়ে ৪টি উইকেট নেন অক্ষর প্যাটেল। ২টি করে উইকেট পান কৃষ্ণা এবং গুরনোর। ১টি করে উইকেট আসে বুমরাহ এবং শিবম দুবের ঝুলিতে। 

Advertisement

জবাবে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুটা একেবারেই ভাল হয়নি। কারেনের বলে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। এরপর আর্চারের বলে এলবিডব্লু হন বিরাট কোহলি (৫)। ৮০ রানের মাথায় চোটের কারণে মাঠ ছাড়েন অধিনায়ক শুভমান গিল। এরপর ৩৫ রানের মাথায় রানআউট হন শ্রেয়স আইয়ার। দলের রান তখন ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান। এরপর জশের বলে বোল্ড হন কে এল রাহুল (১)। ক্রিজে টিকে থাকেন অক্ষর প্যাটেল। ৫২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। মারেন ১টি ছয় এবং ৫টি চার। তাঁকে যোগ্যসঙ্গত দেন ওয়াশিংটন সুন্দর। ৬৩ বলে ৫২ রানে তিনিও অপরাজিত থাকেন। ৪৫.২ ওভারে জয়ের জন্য ২৬২ রান তোলে টিম ইন্ডিয়া। জয়ী হয় ৬ উইকেটে। ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট পান আর্চার, জশ এবং স্যাম কারেন। ম্যাচের সেরা হন অক্ষর প্যাটেল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ