Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শুভ মহরত

এক ছবিতে তিন চমক। দেব-শুভশ্রী জুটি। দেবের পরিচালনায় হাতেখড়ি। অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ে ফেরা। সৌজন্যে পুজোর ছবি ‘দেশু ৭’। সেই ছবির শুভ মহরত হল রবিবার।

শুভ মহরত
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এক ছবিতে তিন চমক। দেব-শুভশ্রী জুটি। দেবের পরিচালনায় হাতেখড়ি। অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ে ফেরা। সৌজন্যে পুজোর ছবি ‘দেশু ৭’। সেই ছবির শুভ মহরত হল রবিবার। সোশ্যাল মিডিয়ায় খবর দিয়েছেন দেব, শুভশ্রী। ঘোষণার পর থেকেই এই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। ‘দেশু ৭’ ইভেন্টের জন্য প্রায় ১০ মাস আগে থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। এবার সেই ছবিরই মহরত হল। বিধানসভা নির্বাচনের পরই ছবির কাজ শুরু করেছিলেন পরিচালক-অভিনেতা দেব। শ্যুটিং লোকেশন নির্বাচনের জন্য রেইকি করেন তিনি। সেই ছবিও পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। উল্লেখ্য, অনির্বাণের উপর অঘোষিত ‘ব্যান’ ছিল। ফলে দীর্ঘদিন কাজ করতে পারছিলেন না তিনি। তবে টলিউডের এই ‘ব্যান কালচার’ নিয়ে সরব হন দেব। জানিয়ে দেন, যাঁদের উপর এমন অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে, তাঁদের কাজে ফেরাতে হবে।  তারপরই এক অভিনব কায়দায় ‘দেশু ৭’ ছবিতে অনির্বাণের অভিনয়ের কথা ঘোষণা করেছিলেন দেব। ছবির নাম কী হয়, তা জানার জন্য উদগ্রীব অনুরাগীরা। ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ