Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল

শেষ চারে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
শারজা: কয়েকদিন আগে আইপিএল নিলামে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। তা নিয়ে তোলপাড় হয়েছিল ক্রিকেট মহল। তবে তারপর সময়টা ভালো যাচ্ছিল না। অবশেষে রানে ফিরল বৈভব। বুধবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৭৬ রানে অপরাজিত থাকল তরুণ তুর্কি। পাশাপাশি ৬৭ রানের অপরাজিত ইনিংস খেললেন আয়ূশ মাহাত্রে। ওপেনিং জুটির দৃঢ়তায় ভারতীয় দল ১০ উইকেটে হারাল ইউএই’কে। প্রথমে ব্যাট করে ১৩৭ রান তোলে আয়োজক দেশ। জবাবে ১৬.১ ওভারে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছায় ভারত। সেমি-ফাইনালে ৬ ডিসেম্বর বৈভবদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
Advertisement
সম্পর্কিত সংবাদ