Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে বাংলা  

শেষ আটে বাংলা
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রুপের দুই ম্যাচ বাকি থাকতেই সন্তোষ ট্রফির কোয়ার্টার-ফাইনালে পৌঁছল বাংলা। বুধবার রাজস্থানকে ২-০ ব্যবধানে হারায় সঞ্জয় সেনের দল। প্রথম থেকেই দাপট ছিল বাংলার। বিরতির ঠিক আগে প্রথম গোল রবিলাল মাণ্ডির (১-০)। বিরতির পর রবির ক্রস থেকে হেডে জাল কাঁপান নরহরি শ্রেষ্ঠা (২-০)। এরপর চাপ বাড়ালেও গোল অধরাই রইল। গ্রুপ লিগে জয়ের হ্যাটট্রিকের পর বাংলার পয়েন্ট এখন ৯। 
Advertisement
সম্পর্কিত সংবাদ