স্যান্টোস: নেইমারের নতুন ঠিকানা স্যান্টোস। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। শৈশবের ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত তিনি। উল্লেখ্য, মাত্র ১১ বছর বয়সে স্যান্টোসে যোগ দিয়েছিলেন নেইমার। পরে বার্সেলোনা, পিএসজি হয়ে আল হিলালে যোগ দেন। শিকড়ের টানে আবার দেশে ফিরলেন তিনি।



