লিভারপুল: প্রিমিয়ার লিগে লিভারপুলের দুরন্ত ফর্ম অব্যাহত। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পিছিয়ে পড়েও লেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্নে স্লটের দল। জয়ী দলের তিন গোলদাতা যথাক্রমে কডি গাকপো, কার্টিস জোন্স ও মহম্মদ সালাহ। এই জয়ের সুবাদে শীর্ষস্থান আরও মজবুত হল অ্যানফিল্ডের ক্লাবটির। দ্বিতীয় স্থানে থাকা চেলসির (৩৫ পয়েন্ট) থেকে এক ম্যাচ কম খেলেও সাত পয়েন্টে এগিয়ে সালাহরা। ১৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৪২ পয়েন্ট।
Advertisement
বৃহস্পতিবার ষষ্ঠ মিনিটেই অ্যানফিল্ড স্টেডিয়ামের গ্যালারিকে স্তব্ধ করে এগিয়ে যায় লেস্টার সিটি। বাঁ দিক থেকে বক্সে বল পেয়ে জাল কাঁপান জর্ডন আইয়ু (১-০)। তবে লিড ধরে রাখতে ব্যর্থ অ্যাওয়ে দল। প্রথমার্ধের সংযোজিত সময়ে ম্যাক অ্যালিস্টারের পাস ধরে বক্সের বাইরে থেকে দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান কডি গাকপো (১-১)। দ্বিতীয়ার্ধে আর্নে স্লট-ব্রিগেডের কাছে পাত্তা পায়নি লেস্টার। ৪৯ মিনিটে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জোন্স। এরপর ৮২ মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সালাহ (৩-১)। লেস্টারের বিরুদ্ধে জয়ের পর খেতাবের স্বপ্ন দেখছেন মিশরের এই ফরোয়ার্ড। সালাহ বলেন, ‘আশা করি, এই ছন্দ বজায় রেখে খেতাব জিতব আমরা। তবে আত্মতুষ্টি যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।’
অন্যদিকে, লিগে টানা দ্বিতীয় ম্যাচ হেরে চাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে উলভসের কাছে ০-২ ব্যবধানে বশ মেনেছে রুবেন আমোরিমের দল। জয়ী দলের দুই গোলদাতা ম্যাথুউজ কুনহা এবং হি চান। উল্লেখ্য, বৃহস্পতিবার ৪৭ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রুনো ফর্নান্ডেজ। বাকি সময়ে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগাতে ভুল হয়নি উলভসের। এই ম্যাচ হেরে টেবিলে ১৪ নম্বরে নেমে গেল ম্যান ইউ (১৮ ম্যাচে ২২)।
লিভারপুল- ৩ : লেস্টার সিটি- ১
উলভস- ২ : ম্যান ইউ- ০