লখনউ, ২৩ মে: লখনউকে সাত উইকেটে হারিয়ে আইপিএলের প্লে অফে ওঠার লড়াইতে প্রবলভাবে টিকে থাকল পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে এদিন লখনউ তেলে ১৯৬ রান। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় লখনউ। তিন ওভারের মধ্যেই মাত্র ২২ রানে প্রথম ২ উইকেট হারায় তারা। প্রথমে কুলকার্নি এবং তারপর নিকোলাস পুরান দ্রুত ফিরে যান ড্রেসিংরুমে। এরপর তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন জশ ইংলিশ এবং বাদোনি। বাদোনি আউট হয়ে যান ব্যক্তিগত ৪৩ রানে। এরপর ইংলিশের সঙ্গে জুটি বাঁধেন ঋষভ পন্থ ও আব্দুল সামাদ। ইংলিশ আউট হন ব্যক্তিগত ৭২ রানে। ঋষভ করেন ২৬ রান। ৩৭ রান করে নট আউট থাকেন আব্দুল সামাদ। জবাবে ব্যাট করতে নেমে মহম্মদ সামির প্রথম দুই ওভারে দুটি উইকেট হারায় পাঞ্জাব। প্রিয়ংশ করেন ০ রান। কোনলি আউট হন ১৮ রান করে। এরপর ম্যাচের হাল ধরেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং প্রভসিমরান সিং। প্রভসিমরান ৬৯ করে আউট হলেও দুরন্ত শতরান করলেন শ্রেয়স। ১০১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন পাঞ্জাব অধিনায়ক। এই ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল পাঞ্জাব। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে রাজস্থান যদি মুম্বই হেরে যায় তাহলে পাঞ্জাবের প্লে অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।। কারণ প্লে অফে ওঠার সুযোগ রয়েছে কেকেআরের সামনেও। কেকেআরের ক্ষেত্রে দিল্লির বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, জিততে হবে বিশাল ব্যবধানে। কারণ কালকের ম্যাচ কেকেআর যদি জেতে তাহলে পাঞ্জাব এবং কলকাতার পয়েন্ট সমান হবে। তবে রান রেটের হিসেবে পাঞ্জাব কেকেআর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। আর রাজস্থান জিতলে তাদের পয়েন্ট হবে ১৬। সেক্ষেত্রে পাঞ্জাব বা কলকাতাকে পিছনে ফেলে প্লে অফে চতুর্থ দল হিসাবে পৌছে যাবে রাজস্থান।



