Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্প্লিন ইনজুরিতে ৭ কেজি ওজন কমেছিল শ্রেয়সের

গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। ‘স্প্লিন ইনজুরি’ এতটাই মারাত্মক ছিল যে, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তাঁকে।

স্প্লিন ইনজুরিতে ৭ কেজি ওজন কমেছিল শ্রেয়সের
  • ২২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। ‘স্প্লিন ইনজুরি’ এতটাই মারাত্মক ছিল যে, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তাঁকে। ৭ কেজি ওজনও কমে যায় মুম্বইকরের। সেই প্রসঙ্গে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন বলেছেন, ‘চোট সারিয়ে ফিরে আসা সবসময়ই চ্যালেঞ্জের। ওই চোটের জেরে ৭ কেজি ওজন কমেছিল। দু’মাস সময় লাগে ধাক্কা কাটিয়ে ফিরে আসতে। কাজটা মোটেই সহজ ছিল না। আমি চ্যালেঞ্জ উপভোগ করি। আর এটা ছিল মস্ত বড়ো চ্যালেঞ্জ। তবে খুশি যে, তা করতে পেরেছি। দেশের প্রতিনিধিত্বও করেছি। সেজন্য আমি গর্বিত।’

Advertisement

গতবার ফাইনালে স্বপ্নভঙ্গ ঘটেছিল পাঞ্জাবের। এবার ট্রফি জয়ই লক্ষ্য, জানিয়েছেন শ্রেয়স। ৩১ বছর বয়সির কথায়, ‘প্রত্যাশার চাপ রয়েছে ঠিকই। তবে মাঠে নামলে জেতা ছাড়া অন্য কিছু মাথায় থাকে না। ট্রফিতেই চোখ রয়েছে আমার।’ ৩১ মার্চ আইপিএলে অভিযান শুরু করছে পাঞ্জাব। মুল্লানপুরে প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। 

সম্পর্কিত সংবাদ