Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ছাঁটাই সূর্যকুমার, টি-২০ দলের অধিনায়ক শ্রেয়স

সূর্যকে সরিয়ে ভারতের টি-২০ দলের ব্যাটন তুলে দেওয়া হল শ্রেয়স আয়ারের হাতে।

ছাঁটাই সূর্যকুমার, টি-২০ দলের অধিনায়ক শ্রেয়স
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: নেতৃত্ব খোয়ালেন সূর্যকুমার যাদব। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেটাই ঘটল। সূর্যকে সরিয়ে ভারতের টি-২০ দলের ব্যাটন তুলে দেওয়া হল শ্রেয়স আয়ারের হাতে। বৃহস্পতিবার নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হল তাঁর নাম। এদিন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সূর্যকুমারের নেতৃত্বে টি-২০ ফরম্যাটে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় দল। গত বছর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতে টিম ইন্ডিয়া। এ বছরের গোড়ায় তাঁর হাতে ওঠে টি-২০ বিশ্বকাপের ট্রফি। কিন্তু দীর্ঘ ধরেই চরম অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্য। এমনকি সদ্যসমাপ্ত আইপিএলেও ব্যর্থ তিনি। তাই পাঞ্জাব কিংসের হয়ে ব্যাটে এবং নেতৃত্বে নজর কাড়া শ্রেয়সকে বেছে নেওয়া হয়েছে তাঁর উত্তরসূরি হিসেবে। সূত্রে খবর, দল থেকে বাদও পড়তে চলেছেন সূর্যকুমার।
এদিকে, আইপিএলে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান বিরাট কোহলি। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলবেন না ভিকে। তাঁর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হতে পারে। রোহিত শর্মার খেলা নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। যথা সময়ে ফিটনেস টেস্ট না দিতে পারলে তাঁকে বাইরে রেখেই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ