Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

শ্রবণশক্তি ফেরাল  বি পি পোদ্দার

আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর শ্রবণশক্তি ফিরিয়ে দিল বি পি পোদ্দার হাসপাতাল। একদিন মাঝবয়সি এক ব্যক্তি হঠাৎ খেয়াল করেন, তিনি কানে কিছু শুনতে পাচ্ছেন না। এরপর তাঁকে দ্রুত বি পি পোদ্দার হাসপাতালে নিয়ে আসা হয়।

শ্রবণশক্তি ফেরাল  বি পি পোদ্দার
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর শ্রবণশক্তি ফিরিয়ে দিল বি পি পোদ্দার হাসপাতাল। একদিন মাঝবয়সি এক ব্যক্তি হঠাৎ খেয়াল করেন, তিনি কানে কিছু শুনতে পাচ্ছেন না। এরপর তাঁকে দ্রুত বি পি পোদ্দার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে রোগীকে পরীক্ষা করে দেখেন, সংক্রমণের ফলে রোগীর ডান কানের ককলিয়া একেবারে নষ্ট হয়ে গিয়েছে। বাঁ কানের ককলিয়াও ক্ষতিগ্রস্ত। তবে পুরোপুরি নষ্ট হয়নি। ককলিয়াই প্রধানত শুনতে সাহায্য করে। তাই ক্ষতিগ্রস্ত ককলিয়া বাঁচাতে শুরু হয় অস্ত্রোপচার। এখানকার কনসালটেন্ট ইএনটি সার্জন ডাঃ অমিতাভ রায়ের নেতৃত্বে সাবটোটাল পেট্রোসেক্টোমি উইথ ককলিয়ার ইমপ্লান্ট অপারেশনের মাধ্যমে বের করে আনা হয় যাবতীয় সংক্রমণ। বাঁ দিকের কানে বসানো হয় ইমপ্লান্ট। রোগী ফিরে পান শ্রবণক্ষমতা। এই প্রসঙ্গে হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘আধুনিক চিকিৎসা পদ্ধতিতে রোগীর শ্রবণক্ষমতা ফিরেছে। এজন্য প্রশংসা প্রাপ্য পুরো ইএনটি টিমের।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ