Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি

বিজেপি মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে পরপর গুলি। সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়রমারি ২ নম্বর অঞ্চলের ভেলোপাড়া এলাকার ঘটনা।

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বিজেপি মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে পরপর গুলি। সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়রমারি ২ নম্বর অঞ্চলের ভেলোপাড়া এলাকার ঘটনা। সেখানে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। কিছু পরে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

Advertisement

ঘটনার খবর পেয়ে রাজবাড়ি আউটপোস্টের পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি ন্যাজাট  থানার পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। জুম্মান শেখ বিজেপির সঙ্গে যুক্ত হওয়ায় রাজনৈতিক আক্রোশ থেকেই এই হামলা বলে অভিযোগ তাঁর পরিবার ও বিজেপির স্থানীয় নেতৃত্বের। তাঁদের অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামীরা এখনও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। বিজেপি করার জন্য জুম্মান শেখকে এভাবে নিশানা করার পিছনে আসলে তাঁরাই রয়েছেন।
তবে গুলি চালানোর পিছনে আসলে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার বলেন, পুলিশকে আমরা জানিয়েছি। এই ঘটনার পেছনে যাঁরা জড়িত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ