Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কুমোরটুলিতে মাটির আকাল, বাড়ছে ক্ষোভ

কুমোরটুলির প্রতিমা তৈরির মাটি সংকট শনিবার ৪০তম দিনে পড়ল। পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের বাড়ছে চরম ক্ষোভ।

কুমোরটুলিতে মাটির আকাল, বাড়ছে ক্ষোভ
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুমোরটুলির প্রতিমা তৈরির মাটি সংকট শনিবার ৪০তম দিনে পড়ল। পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের বাড়ছে চরম ক্ষোভ। সমিতির কর্মকর্তাদের বক্তব্য, পরিস্থিতি মোকাবিলায় চলছে সরকারি তরফে জোর আলোচনা। এদিকে, কুমোরটুলি সূত্রে জানা গিয়েছে, তীব্র মাটি সংকটের মধ্যেই কয়েকদিন আগে উলুবেড়িয়া থেকে এক নৌকা মাটি আসে কুমোরটুলিতে। নিমেষের মধ্যে তা কিনে নিয়ে যান শিল্পীরা। ওই মাটি পান মাত্র ১৩ জন। সমিতির বক্তব্য, চারশোর বেশি শিল্পীর ঘর আছে। সেখানে এক নৌকা মাটি প্রায় লুট হওয়ার জোগাড় হয়েছিল। এদিকে, মাটির সংকটের কারণে শহরের বিভিন্ন প্রান্তে ভাঁড় শিল্পও রীতিমতো সংকটের মুখে। এনিয়ে ইতিমধ্যে আন্দোলনে নামে ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোহনলাল প্রজাপতি বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি। আশা করছি সমস্যার একটা সমাধান মিলবে।’    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ