Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

বৈদ্যুতিন গাড়িতে শর্টসার্কিটের জের, নয়ডার বহুতলে আগুন, মৃত ২, গ্রেপ্তার মালিক

নয়ডার একটি বহুতলে বৈদ্যুতিন গাড়ির শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত ২, তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

বৈদ্যুতিন গাড়িতে শর্টসার্কিটের জের, নয়ডার বহুতলে আগুন, মৃত ২, গ্রেপ্তার মালিক
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নয়ডার সেক্টর ৬৬ এলাকায় বড়োসড়ো অগ্নিকাণ্ড। বুধবার মামুরা ভিলেজ এলাকার একটি বিল্ডিংয়ের পার্কিং লটে আগুন লাগে। দ্রুত তা পাঁচতলা বাড়িটিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৈদ্যুতিন গাড়িতে শর্টশার্কিট থেকেই আগুনের সূত্রপাত। সম্ভবত গাড়িটি চার্জে বসানো ছিল। তার থেকে পার্কিং লটের অন্যান্য গাড়িতেও আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে, অন্তত ৫০ টি পরিবারের থাকত ওই বিল্ডিংয়ে।  বিপদ বুঝে বাসিন্দারা দ্রুত বেরিয়ে আসতে থাকেন। এরমধ্যে ভিতরে আটকে পড়ে কয়েকজন। দমকলবাহিনী দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় আটক বাসিন্দাদের। এরইমাঝে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। গুরুতর অসুস্থ দুজনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালে তাঁদের মৃত্যু হয়। ইতিমধ্যেই বিল্ডিংয়ের মালিককে হেপাজতে নিয়েছে পুলিশ। নিরাপত্তাজনিত কোনো গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ