গুয়াহাটি, ২৭ অক্টোবর: সম্পত্তির নিয়ন্ত্রণ ঘিরে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিবাদের জেরে সোমবার রাতে এলোপাথাড়ি গুলি চলল গুয়াহাটির একটি হোটেলে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও অনেকে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
Advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হোটেলটি মালিকের থেকে লিজ নিয়ে অন্য একজন চালাচ্ছিলেন। এই দু’জনের মধ্যে বিবাদের সময় গুলি চলে। যে পিস্তল থেকে গুলি চালানো হয়েছে, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হতাহতদের পরিচয় জানা যায়নি।


