Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদম থানা এলাকার পানশালায় চলল গুলি, গুরুতর জখম ম্যানেজার

শুক্রবার মধ্যরাতে দমদম থানা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি পানশালায় চাঞ্চল্যকর ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে জখম পানশালার ম্যানেজার। ছোট্ট বচসা ঘিরে গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দমদম থানা এলাকার পানশালায় চলল গুলি, গুরুতর জখম ম্যানেজার
  • ১৪ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার মধ্যরাতে দমদম থানা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি পানশালায় চাঞ্চল্যকর ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে জখম পানশালার ম্যানেজার। ছোট্ট বচসা ঘিরে গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই পানশানায় দুই যুবক মদ্যপান করতে আসেন। খাবার খাওয়ার সময় টেবিলে রাখা একটি কাঁচের বাটি তাদের হাতে ভেঙে যায়। ঘটনায় পানশালার ম্যানেজার প্রতিবাদ করলে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ, এরপরে দুই যুবককে পানশালা থেকে বারও করে দেন তিনি।

তবে ঘটনার সূত্রপাত এরপরই। অভিযোগ, বিল্টু ও গোপাল নামে ওই দুই যুবক বচসার পর পানশালার বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। পানশালা বন্ধ করে ম্যানেজার যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হচ্ছিলেন, সেই সময় মূল অভিযুক্ত বিট্টু তাকে লক্ষ্য করে গুলি চালায়। ম্যানেজারের হাতে গুলি লাগলে, তিনি গুরুতর জখম হন। ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুই অভিযুক্ত।

পুলিসের তরফে জানানো হয়েছে, জখম ম্যানেজারের নাম পিন্টু রুদ্র। তাঁকে প্রথমে আরজিকর ও পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, ঘটনার পরেই তদন্তে নামে পুলিস। কয়েক ঘণ্টার মধ্যেই দমদম থানার হাতে আটক হয় গোপাল নামে এক যুবক। জানা গিয়েছে, সে মূল অভিযুক্ত বিট্টু দাসের সঙ্গী ছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিট্টুর খোঁজ চালাচ্ছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ