Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে পহেলগাঁও, মুম্বই হামলায় যুক্ত জঙ্গিরা

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তী শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদের ডেপুটি সইফুল্লা কাসুরি সহ বেশ কয়েকজন জঙ্গি।

শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে পহেলগাঁও, মুম্বই হামলায় যুক্ত জঙ্গিরা
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তী শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদের ডেপুটি সইফুল্লা কাসুরি সহ বেশ কয়েকজন জঙ্গি। ভাইরাল সেই ভিডিয়ো ঘিরেই নানা মহলে বিতর্ক তুঙ্গে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাক পেসারের পরিবারের লোকজনের সঙ্গে একই আসনে বসে রয়েছে লস্কর জঙ্গিরা। গত ২৪ জুন শোয়েবের দাদা শাহিদ আখতারের মৃত্যু হয়। ২৬ জুন ছিল তাঁর শেষকৃত্য। এবার সেই অনুষ্ঠান ঘিরেই পাক কিংবদন্তীর নামের সঙ্গে জুড়ল বড় বিতর্ক। হাফিজ সইদের তৈরি লস্করের রাজনৈতিক শাখা পাকিস্তানি মারকাজি পার্টি। সইদের ঘনিষ্ঠ সহযোগী কাসুরির সঙ্গে ওই সংগঠনের ইসলামাবাদের প্রধান ইনাম-উর-রেহমান কামবো, সংগঠনের ডেপুটি জেনারেল সেক্রেটারি আবদুল্লা তুর ও শাখার সাধারণ সম্পাদক আমজাদ ভাট্টি ছিলেন। জানা যাচ্ছে, ভাইরাল ভিডিয়োয় যে যে জঙ্গিদের দেখা গিয়েছে তাদের অনেকেই দু’বছর আগের পহেলগাঁও হামলা, এমনকি ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার চক্রীও ছিল। 

Advertisement

শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদের ডেপুটি সইফুল্লা কাসুরি। ছবি সমাজমাধ্যম সূত্রে প্রাপ্ত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ