Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সহজ জয়ে চতুর্থ রাউন্ডে সিনার ও ইগা 

সহজ জয়ে চতুর্থ রাউন্ডে সিনার ও ইগা 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে মসৃণ গতিতেই এগলেন তারকারা। পুরুষদের সিঙ্গলসে শনিবার সহজ জয়ে চতুর্থ রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিলেন শীর্ষ বাছাই জানিক সিনার। ইতালিয়ান তারকা স্ট্রেট সেটে হারালেন আমেরিকার মার্কোস জিরনকে। খেলার ফল ৬-৩, ৬-৪, ৬-২। তবে ছিটকে গেলেন চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ। তৃতীয় রাউন্ডে তিনি হারলেন ফ্রান্সের গেল মনফিলিসের কাছে। চার সেটের লড়াইয়ে মনফিলিস জিতলেন ৩-৬, ৭-৫, ৭-৬ (৭-১), ৬-৪ সেটে।
Advertisement
মহিলাদের সিঙ্গলসে জয়ের ধারা বজায় রাখলেন ইগা সুইয়াটেক। দ্বিতীয় বাছাই পোলিশ তারকা স্ট্রেট সেটে হারালেন ব্রিটেনের এমা রাদুকানুকে। ম্যাচের ফল ৬-১, ৬-০। তবে হতাশ করলেন জাসমিন পাওলিনি। চতুর্থ বাছাই ইতালিয়ান তারকার বিরুদ্ধে ৬-২, ৪-৬, ৬-০ সেটে জিতলেন এলিনা ভিতোলিনা।
রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে কোর্টে নামবেন নোভাক জকোভিচ। শুক্রবার শ্বাসকষ্ট নিয়েও রড লেভার এরিনায় দাপট দেখিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এবার জোকারের সামনে চেক প্রজাতন্ত্রের জেরি লেহেকা। অন্যদিকে, তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ খেলবেন ব্রিটেনের জ্যাক ড্রেপারের বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ মুখোমুখি হবেন উগো হামবার্টের।
Advertisement
সম্পর্কিত সংবাদ