Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মুম্বই থেকে গ্রেপ্তার শিবপুরের ত্রাস বড়ে’র আটদিনের পুলিশ হেপাজত

শিবপুরের তৃণমূল নেতা ‘কুখ্যাত’ শামিম আহমেদ ওরফে বড়ে’কে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল হাওড়া আদালত

মুম্বই থেকে গ্রেপ্তার শিবপুরের ত্রাস  বড়ে’র আটদিনের পুলিশ হেপাজত
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুরের তৃণমূল নেতা ‘কুখ্যাত’ শামিম আহমেদ ওরফে বড়ে’কে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল হাওড়া আদালত। শনিবার গভীর রাতে মুম্বই থেকে ট্রানজিট রিমান্ডে ধৃত শামিমকে হাওড়ায় নিয়ে আসে পুলিশ। রবিবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক শামিম ও ধৃত আরও দুই অভিযুক্ত আফতাব আনোয়ার ও জামিল আখতারকে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্তে নেই বড়ে’র খোঁজ শুরু হয়েছিল। অভিযোগ, গত ৭ মে শিবপুরের চরা বস্তি এলাকায় হাওড়া জেলায় বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিকান্দার খানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয়েছিল। সেই ঘটনায় শিবপুর থানায় একাধিক ধারায় মামলা রুজু হয়। তদন্তে নেমে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সহায়তায় গত ২১ মে মুম্বই থেকে বড়ে’কে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের দাবি, শুধু ভোট পরবর্তী হিংসা নয়, বড়ে’র বিপুল সম্পত্তির উৎসও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি শিবপুরের শীল বস্তিতে তার বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দামি আসবাব, সাজসজ্জা ও বৈভব দেখে রীতিমতো বিস্মিত হয়ে যান পুলিশ আধিকারিকরা। সেই তল্লাশির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলায় ব্যাপক চর্চা শুরু হয়।
উল্লেখ্য, হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শামিমা বানোর স্বামী শামিম আহমেদ ওরফে বড়ে’র বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। অস্ত্র আইন, দাঙ্গা ছড়ানো সহ একাধিক অভিযোগে অতীতে গ্রেপ্তারও হয়েছিল সে। এমনকি, এনআইএ’র কাছেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এবার ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস নিয়েও জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।  আদালতে তোলা হচ্ছে বিচারক শামিম ও ধৃত আরও দুই অভিযুক্তকে। নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ