Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শিবমের হ্যাটট্রিকে জয়ে ফিরল মোহন বাগান

ঘরোয়া লিগে অবশেষে জয়ে ফিরল মোহন বাগান। রবিবার নৈহাটি স্টেডিয়ামে বিএসএসকে ৫-২ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক শিবম।

শিবমের হ্যাটট্রিকে জয়ে ফিরল মোহন বাগান
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মোহন বাগান-৫            :            বিএসএস-২

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে অবশেষে জয়ে ফিরল মোহন বাগান। রবিবার নৈহাটি স্টেডিয়ামে বিএসএসকে ৫-২ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক শিবম। এছাড়া স্কোরশিটে নাম তুললেন আদিত্য ও করণ। বিএসএস-এর হয়ে জাল কাঁপিয়েছেন রোমিন ও তুহিন। এই জয়ের সৌজন্যে আট ম্যাচে ১৪ পয়েন্ট লিগে গ্রুপ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে মোহন বাগান। ফলে এখনও সুপার সিক্সের ক্ষীণ আশা টিকে রয়েছে ডেগি কার্ডজো ব্রিগেডের সামনে। তবে সেটা স্রেফ খাতায় কলমে।
এদিন প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে গিয়েছিল মোহন বাগান। ২৯ ও ৪১ মিনিটে জাল কাঁপান শিবম। তাঁর দ্বিতীয় লক্ষ্যভেদটি ছিল চলতি লিগের অন্যতম সেরা গোল। কর্নার থেকে সরাসরি বল জালে পাঠান তিনি। ফুটবলের পরিভাষায় যাকে বলে ‘ওলিম্পিকো গোল’। বিরতির পর আক্রমণের চাপ বাড়ায় বিএসএস। এই পর্বে সবুজ-মেরুন ব্রিগেড খেই হারিয়ে ফেলে। তার ফায়দা নিয়ে বেহালার দলটিকে সমতায় ফেরান রোমিও এবং তুহিন। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৪ মিনিটে হ্যাটট্রিক সারেন শিবম। তারপর ৬৩ মিনিটে আদিত্য ও শেষ পর্বে করণের গোলে ব্যবধান ৫-২ হয়। এই জয়ে আত্মবিশ্বাস বাড়ল সবুজ-মেরুন ব্রিগেডের। 
দিনের অন্য ম্যাচে পুলিস এসি’কে ১-০ গোলে হারাল কলকাতা কাস্টমস ক্লাব। বারাকপুর স্টেডিয়ামে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন সৌম্য সোম। এছাড়া কল্যাণী স্টেডিয়ামে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ১-০ গোলে জিতল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। ম্যাচের একমাত্র গোলদাতা সুরজ মণ্ডল।

Advertisement
সম্পর্কিত সংবাদ