Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ছদ্মবেশে ট্রেনে চেপে বাড়ি ফিরলেন শিবম

মাথায় টুপি। মুখে মাস্ক। পরনে ফুলহাতা টিশার্ট। টি-২০ বিশ্বকাপ জেতার কয়েক ঘণ্টার মধ্যে এমন ছদ্মবেশেই বাড়ি ফেরেন শিবম দুবে। আমেদাবাদ থেকে আকাশপথে মুম্বইয়ের টিকিট পাননি।

ছদ্মবেশে ট্রেনে চেপে বাড়ি ফিরলেন শিবম
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মাথায় টুপি। মুখে মাস্ক। পরনে ফুলহাতা টিশার্ট। টি-২০ বিশ্বকাপ জেতার কয়েক ঘণ্টার মধ্যে এমন ছদ্মবেশেই বাড়ি ফেরেন শিবম দুবে। আমেদাবাদ থেকে আকাশপথে মুম্বইয়ের টিকিট পাননি। অগত্যা স্ত্রী অঞ্জুম ও এক বন্ধুর সঙ্গে ট্রেনে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। থ্রি-এসির টিকিট ছিল পকেটে। ট্রেনের সময় ছিল ভোর ৫-১০ মিনিটে। স্টেশন চত্বরে গিয়ে দেখেন তখনও বিশ্বজয়ের উৎসব চলছে। নীল জার্সি পরা ফ্যানরাও ট্রেনের অপেক্ষা করছেন। তাঁদের ভালোবাসার অত্যাচার থেকে বাঁচতে স্টেশনের বাইরে দীর্ঘক্ষণ গাড়িতেই বসে থাকেন দুবে। ছাড়ার ঠিক পাঁচ মিনিট আগে ট্রেনে ওঠেন। তারপর সটান শুয়ে পড়েন আপার বার্থে। প্রায় আট ঘণ্টার ট্রেন জার্নির  অভিজ্ঞতা সম্পর্কে দুবে বলেছেন, ‘ফ্লাইট নেই। তাই ভোরবেলা ট্রেনে ওঠার সিদ্ধান্ত নিই। ভাবছিলাম, কেউ চিনতে পারবে না তো! চিনতে পারেওনি। শুধু একবার টিটি এসে জানতে চান ইনি কি ক্রিকেটার শিবম দুবে? আমার স্ত্রী তখন পরিস্থিতি সামাল দেয়। এরপর একবার অতি সন্তর্পনে শৌচাগারেও গিয়েছিলাম। ভাগ্য ভালো যে, ধরা পড়িনি।’ বরিভেলিতে ট্রেন থেকে নামার আগে পুলিশকে ফোন করেন তিনি। বলেন নিরাপত্তা ব্যবস্থা আয়োজনের জন্য। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ