Bartaman Logo
১৫ জুন, ২০২৬

হরমুজ পেরিয়ে ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি নিয়ে দেশে পৌঁছাল শিবালিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তপ্ত আবহে অবশেষে স্বস্তির খবর। হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছাল ভারতের এলপিজি বহনকারী জাহাজ শিবালিক

হরমুজ পেরিয়ে ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি নিয়ে দেশে পৌঁছাল শিবালিক
  • ১৬ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

গান্ধীনগর, ১৬ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তপ্ত আবহে অবশেষে স্বস্তির খবর। হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছাল ভারতের এলপিজি বহনকারী জাহাজ শিবালিক। সোমবার সকালে মুন্দ্রা বন্দরে পৌঁছায় ট্যাঙ্কারটি। ভারতীয় শিপিং কর্পোরেশনের এই জাহাজটি প্রায় ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি গ্যাস বহন করে নিয়ে এসেছে। এতে স্বস্তির নিশ্বাস ভারতের। 

Advertisement

গত মাসে ইরানে মার্কিন-ইজরায়েলের যৌথ হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারতের দুই এলপিজি বহনকারী ট্যাঙ্কার শিবালিক এবং নন্দা দেবী আটকে পড়ে। জাহাজ দুটিকে ভারতে ফেরত্ আনতে  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী  আব্বাস আরাঘচির সঙ্গে  চার দফা আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেছেন।এর আগে ইরানের বন্ধু দেশ রাশিয়া এবং চীনের জাহাজের যাতায়াতে কোন বাধা দেওয়া হয়নি এবার সেই তালিকায় ভারতেরও নাম নথিভুক্ত হল। নিরাপদেই হরমুজ পেরিয়েছে শিবালিক এবং নন্দা দেবী।  

এখন আপাতত একটি মাত্র জাহজ শিবালিক বন্দরে এসে পৌঁছেছে। নন্দা দেবীর আসার কথা রয়েছে আগামীকাল। তাছাড়াও, আরও একটি অপরিশোধিত তেলের  জাহাজ আরব আমিরশাহির ফুজাইরাহ থেকে ৮০,৮০০ মেট্রিক টন তেল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ