নয়াদিল্লি: অনুমতি না নিয়েই বিদেশি লিগে নাম ব্যবহার শিখর ধাওয়ানের। আইনি পদক্ষেপের হুমকি দিয়ছেন ‘গব্বর’। পাশাপাশি ভারতীয় অনুরাগীদের ভুয়ো খবরে বিশ্বাস না করতে অনুরোধও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শিখরের মন্তব্য, ‘ওয়ার্ল্ড টি-২০ কন্টিনেন্ট কাপে নিজের নাম দেখে অবাক হয়েছি। এই প্রতিযোগিতায় আমি খেলছি না। তা সত্ত্বেও আমার নাম ব্যবহার করে প্রচার করছে আয়োজকরা। আইনি পদক্ষেপ নেব। পাশাপাশি সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে অনুরোধ, এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।’ উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর। ২০২৫ সাল থেকে আইপিএলেও সুযোগ পাচ্ছেন না তিনি। সম্প্রতি বিভিন্ন টিভি শো’তে দেখা গিয়েছে প্রাক্তন বাঁহাতি তারকা ব্যাটার শিখর ধাওয়ানকে।



