Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

শচীনের থেকে শিক্ষা নিক বিরাট, পরামর্শ সানির

শচীনের থেকে শিক্ষা নিক বিরাট, পরামর্শ সানির
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ব্রিসবেন: পাঁচ ইনিংসে ১২৬ রান। তার মধ্যে পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি সরিয়ে রাখলে পড়ে থাকছে মাত্র ২৬। এই চার ইনিংসে বিরাট কোহলির রান যথাক্রমে ৫, ৭, ১১ ও ৩। তাৎপর্যের হল, এই চারটি ইনিংসেই অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি। এই আবহে শচীন তেন্ডুলকরের সিডনিতে খেলা ২৪১ রানের ইনিংস থেকে তাঁকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। ২০০৩-০৪ মরশুমে সেই টেস্টে অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে সমস্যা এড়াতে কভার ড্রাইভকে ছেঁটে ফেলেছিলেন মাস্টার ব্লাস্টার।
Advertisement
সানি বলেছেন, ‘কোহলির উচিত ওর হিরো শচীনের দিকে তাকানো। সিডনির ওই ইনিংসে শচীন যে ধৈর্য দেখিয়েছিল, তেমনটাই করা উচিত বিরাটের। ডাবল সেঞ্চুরি করার পথে কভারে একটা শটও নেয়নি। তার আগে কভার ড্রাইভ মারতে গিয়ে বারবার আউট হচ্ছিল ও। সেজন্যই এই নিয়ন্ত্রণ। শচীন তাই সোজা ব্যাটে খেলছিল বা অন-সাইডে শট নিচ্ছিল।’ প্রাক্তন ওপেনারের মতে, ‘কোহলিও সংকল্প করুক যে, কভারের দিকে শট খেলবে না। অফ-স্টাম্পে বল এলে ও ডিফেন্স করুক।’
সম্পর্কিত সংবাদ