সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: পাঞ্জাবের শেষ উইকেট পড়তেই ঋদ্ধিমান সাহাকে কাঁধে তুলে নিলেন অভিষেক পোড়েল ও প্রদীপ্ত প্রামাণিক। সতীর্থরা তো বটেই, বিপক্ষ ক্রিকেটাররাও তখন পাপালিকে অভিবাদন জানাচ্ছেন। কিন্তু ব্যাট-বলকে বিদায়ের মুহূর্তেও ঋদ্ধিকে আবেগে ভাসতে দেখা গেল না। বরং মুখে চওড়া হাসি নিয়েই চললেন পিচের দিকে। বাইশ গজের পাশে হাঁটু গেড়ে বসে শেষবারের মতো উইকেট ছুঁলেন। না, আর স্টাম্পের পিছনে ‘সুপারম্যান’কে কিপিং গ্লাভস পরে দেখা যাবে না! ক্রিকেটার সত্ত্বাকে গুডবাই জানিয়ে ইডেনের লনে বসেই সাক্ষাত্কারে অকপট ৪০টি টেস্টের মালিক।
Advertisement
প্রশ্ন: কেরিয়ারের শেষ ম্যাচ! সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়ার সময় কী অনুভূতি হচ্ছিল? একটুও কি আবেগপ্রবণ হননি?
ঋদ্ধিমান: সত্যি বলতে, আবেগটা আমার আসে না। তখন মনে হচ্ছিল, কাঁধ থেকে পড়ে না যাই (হেসে)। হ্যাঁ, এটা ঠিক আর ক্রিকেটার হিসেবে মাঠে আসা হবে না।
প্রশ্ন: দীর্ঘ কেরিয়ারে সেরা মুহূর্ত কোনটা?
ঋদ্ধিমান: শচীনের থেকে জাতীয় দলের ক্যাপ পাওয়া। এছাড়া, বাংলার হয়ে ওয়ান ডে ও টি-২০ টুর্নামেন্ট জেতাও স্মরণীয়। রনজি ট্রফি জিততে না পারার আক্ষেপ যদিও থেকে যাবে।
প্রশ্ন: আর হতাশার মুহূর্ত?
ঋদ্ধিমান: একবারও ফর্মুলা ওয়ান রেস দেখতে পেলাম না (হেসে)!
প্রশ্ন: দু’বছর আগে বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছিলেন। এখন কি মনে হয়, না গেলেই ভালো হতো?
ঋদ্ধিমান: গিয়ে তো ভালোই হয়েছে। ওখানে আমি দারুণ আতিথেয়তা পেয়েছি। ওরা ভরসা করে আমায় যে দায়িত্ব দিয়েছিল, এখানে তো সেটা পাইনি।
প্রশ্ন: কোচ রাহুল দ্রাবিড় যখন ডেকে বললেন, আপনাকে আর ভারতীয় দলের জন্য ভাবা হচ্ছে না। কতটা খারাপ লেগেছিল?
ঋদ্ধিমান: ভেবেছিলাম, দ্রাবিড় অন্য কিছু কথা বলবে। কিন্তু যখন ও বলল, একটা কথা আছে কীভাবে জানাব ভেবে পাচ্ছি না, তখনই বুঝে গিয়েছিলাম। তবে এটা রাহুল ভাইয়ের একার সিদ্ধান্ত ছিল না। সবার মিলিত সিদ্ধান্ত ছিল।
প্রশ্ন: ঋদ্ধিমান সাহাকে কি কোচিংয়ে দেখা যেতে পারে?
ঋদ্ধিমান: হ্যাঁ, দেখা যেতেই পারে। তবে এখন কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।