Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে ভোট প্রচারে সবজি, ডাব উপহার পেলেন শওকত

চাঁদি ফাটা রোদ্দুর। গলদঘর্ম অবস্থা প্রার্থী থেকে সাধারণ মানুষের। তাতেও উৎসাহে ভাটা নেই। গরম উপেক্ষা করে প্রার্থীকে একঝলক দেখা যেন ভগবান দর্শনের সমান।

ভাঙড়ে ভোট প্রচারে সবজি, ডাব উপহার পেলেন শওকত
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চাঁদি ফাটা রোদ্দুর। গলদঘর্ম অবস্থা প্রার্থী থেকে সাধারণ মানুষের। তাতেও উৎসাহে ভাটা নেই। গরম উপেক্ষা করে প্রার্থীকে একঝলক দেখা যেন ভগবান দর্শনের সমান। আর তাঁকে সামনে পেয়ে যেন উপহারের ডালা ভরিয়ে দিলেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে পোলেরহাট এলাকায় প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা পেলেন রকমারি সব উপহার। কেউ নিজের গাছের একগোছা জামরুল তুলে দিলেন। কেউ দিলেন ডাব। আবার এক উৎসাহী গ্রামবাসীকে দেখা গেল তাঁর হাতে কলার কাঁদি তুলে দিতে! ফলের ডালা সাজানো উপহারও পেলেন শওকত। গরমে প্রার্থীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেউ কেউ শরবতও দিলেন তাঁকে। ভোটারদের থেকে এইরকম সব উপহার পেয়ে আপ্লুত তিনি। শওকতের বক্তব্য, মানুষের এহেন ভালোবাসা পেয়ে তিনি কৃতজ্ঞ। অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততাই বলে দিচ্ছে মানুষ এবার তৃণমূলের সঙ্গেই আছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ