Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অরূপের রক্ষাকবচ, চ্যালেঞ্জ  করে ডিভিশন বেঞ্চে শতদ্রু

মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করলেন শতদ্রু দত্ত

অরূপের রক্ষাকবচ, চ্যালেঞ্জ  করে ডিভিশন বেঞ্চে শতদ্রু
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করলেন শতদ্রু দত্ত।

Advertisement

এর আগে তীব্র ভর্ৎসনা করলেও অরূপকে রক্ষাকবচ দিয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি বলেছিলেন, ‘এখনই গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ নয়।’ যদিও তিনি তারপর তদন্তে সহযোগিতা করেননি, এড়িয়েছেন হাজিরা। এই পরিস্থিতিতে এবার রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। আগামী সপ্তাহে মামলার শুনানি। 
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে একাধিকবার তলব করেছে পুলিশ। কিন্তু প্রতিবার তা এড়িয়েছেন তিনি। রক্ষাকবচ থাকা সত্ত্বেও ১৫ জুনের হাজিরাও এড়িয়েছেন অরূপ। অরূপকে রক্ষাকবচ দেওয়ার এই সিদ্ধান্তে অখুশি শতদ্রু। তিনি আগেই জানিয়েছিলেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন তিনি। সেখানে আশানুরূপ রায় না হলে সুপ্রিম কোর্টেও যাবেন। সেই মতো এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু।

Advertisement
সম্পর্কিত সংবাদ