Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ট্রং রুম চত্বরে ঢুকতে বাধা শশী পাঁজাকে

কলকাতা উত্তরের সাতটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেখানে জনাদেশ ইভিএম বন্দি অবস্থায় রয়েছে।

স্ট্রং রুম চত্বরে ঢুকতে বাধা শশী পাঁজাকে
  • ২ মে, ২০২৬ ০৭:০৫
Prefer us on Google

কলকাতা, ২ মে: তিনি শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সেই পরিচয়পত্র দেখানো সত্বেও স্ট্রং রুম চত্বরে ঢুকতে বাধা দেওয়া হল শশী পাঁজাকে। এক্ষত্রেও অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যার জেরে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের এক আধিকারিকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কলকাতা উত্তরের সাতটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেখানে জনাদেশ ইভিএম বন্দি অবস্থায় রয়েছে। পরিচয়পত্র পরীক্ষা না করে গোটা চত্বরে কাউকে ঘেঁসতে দেওয়া হচ্ছে না। আইন অনুযায়ী প্রার্থী বা তাঁর এজেন্টরা স্ট্রং রুমের বাইরে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যেতে পারেন।

Advertisement

আজ, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসেন শশী পাঁজা। স্ট্রং রুম চত্বরে ঢুকতে যান তিনি। সে সময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁকে আটকে দেন। পরিচয়পত্র দেখানো এবং প্রার্থী জানানো সত্ত্বেও যেতে দেওয়া হয়নি তৃণমূল প্রার্থীকে। যার ফলে সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি হয়। শেষে কলকাতা পুলিশের এক আধিকারিক এসে বোঝানোর পর ভুল ভাঙে কর্তব্যরত ওই কেন্দ্রীয় জওয়ানের।

Advertisement
সম্পর্কিত সংবাদ