Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে সিনেমা প্রদর্শন, সভায় বিজেপিকে তীব্র আক্রমণ শশীর

শনিবার বিকেলে কাঁথির ডরমেটরির মাঠে তৃণমূলের  উদ্যোগে ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

কাঁথিতে সিনেমা প্রদর্শন, সভায় বিজেপিকে তীব্র আক্রমণ শশীর
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: শনিবার বিকেলে কাঁথির ডরমেটরির মাঠে তৃণমূলের  উদ্যোগে ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সিনেমাটি দেখতে বহু মানুষের ভিড় জমে। তাদের মধ্যে মহিলাদের ভিড় ছিল নজরকাড়া। এদিন এই উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এই সিনেমাটি সকলের দেখা দরকার। এখানে বাংলার মায়ের কথা বলা হয়েছে। বাংলার মহিলার কথা বলা হয়েছে। দেখানো হয়েছে, প্রত্যেকটি মা ও মেয়ের স্বপ্ন। যা বাস্তব রূপায়ণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির নামগুলি গল্পের মধ্য দিয়ে চলে আসছে। সভায় শশী বলেন, রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি জেলায় মহিলাদের উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী। ২ কোটি ২১লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিজেপির সর্বভারতীয় নেতারা বাংলার লক্ষ্মীর ভাণ্ডারকে গালমন্দ করেছেন। আমাদের সম্মানকে যাঁরা অসম্মানিত করেছেন তাঁদের ধিক্কার জানাই।

Advertisement

দক্ষিণ কাঁথির বিধায়ককে এক হাত নিয়ে মন্ত্রী বলেন, বিধায়ককে দেখা যায় না। মানুষের উন্নয়নের কাজে পাওয়া যায় না।

পাশাপাশি বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন,  আপনারা তো ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছেন। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দেননি। মায়েদেরও সম্মান দেননি। এলাকায় বিজেপি থেকে শুরু করে বিরোধী দলের সমর্থক যাঁরা আছেন, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেননি মুখ্যমন্ত্রী। সকলকে এই প্রকল্পের আওতায় এনেছেন। আসলে তিনি রাজনীতি নয়, সমাজনীতিতে বিশ্বাস করেন। তৃণমূলই ফের ক্ষমতায় আসবে বলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ