Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহারাষ্ট্রে রাজ্যসভা নির্বাচনে বিরোধী প্রার্থী শারদ পাওয়ার

মহারাষ্ট্রে রাজ্যসভা নির্বাচনে বিরোধী জোটের একমাত্র আসনের জন্য প্রার্থী এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার। দলের নেত্রী তথা শারদ কন্যা সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ‘জয়ন্ত পাতিল ও উদ্ধব থ্যাকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহারাষ্ট্রে রাজ্যসভা নির্বাচনে বিরোধী প্রার্থী শারদ পাওয়ার
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহারাষ্ট্রে রাজ্যসভা নির্বাচনে বিরোধী জোটের একমাত্র আসনের জন্য প্রার্থী এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার। দলের নেত্রী তথা শারদ কন্যা সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ‘জয়ন্ত পাতিল ও উদ্ধব থ্যাকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরদ পওয়ারকে সমর্থনের জন্য শরিক শিবসেনা (উদ্ধব) ও কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছে এনসিপি(এসপি)।’ অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালের কথায়, ‘রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়েগের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজ্যসভায় শারদ পাওয়ারকে সমর্থনের পক্ষেই রয়েছে হাত শিবির।’  

Advertisement

রাজ্যসভার এই আসনকে ঘিরে বিরোধী জোটে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল। শিব সেনা (উদ্ধব) এই আসনে প্রিয়াঙ্কা চতুর্বেদীকে প্রার্থী করতে চেয়েছিল। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়েগের সম্মতি পাওয়ার পরই প্রার্থীপদে চূড়ান্ত সিলমোহর পড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে জোট রাজনীতিতে নানা টানাপোড়েনের ইঙ্গিত মিললেও এই সিদ্ধান্ত বিরোধী ঐক্যের বার্তা দিচ্ছে।

সম্পর্কিত সংবাদ