Bartaman Logo
৯ জুন, ২০২৬

অসুস্থ শারদ পাওয়ার, ভরতি হাসপাতালে

অসুস্থ এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার। পুনের একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। সোমবার এনসিপির কার্যালয়ের তরফে এই খবর জানানো হয়।

অসুস্থ শারদ পাওয়ার, ভরতি হাসপাতালে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: অসুস্থ এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার। পুনের একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। সোমবার এনসিপির কার্যালয়ের তরফে এই খবর জানানো হয়। গত কয়েক দিন ধরেই গলার সংক্রমণের ভুগছিলেন তিনি। সঙ্গে ছিল তীব্র শ্বাসকষ্ট। বাড়িতেই চিকিৎসা চলছিল। এদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারামতী থেকে পুনেতে নিয়ে আসা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালে রয়েছেন স্ত্রী প্রতিভা পাওয়ার, মেয়ে সুপ্রিয়া সুলে ও জামাই সদানন্দ সুলে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গড়া হয়েছে। দুপুরে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে শারদের। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা শুরু হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ