Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিন শান্তিপ্রসাদের, জেলমুক্তিতে বাধা নেই

স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে ইডির মামলায় জামিন দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শর্তসাপেক্ষে শান্তিপ্রসাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে।

জামিন শান্তিপ্রসাদের, জেলমুক্তিতে বাধা নেই
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে ইডির মামলায় জামিন দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শর্তসাপেক্ষে শান্তিপ্রসাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২২ সাল থেকে জেল খাটছেন শান্তিপ্রসাদ। আদালতের নির্দেশের ফলে প্রায় চার বছর পর তিনি জেল থেকে বেরোতে চলেছেন। বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন, ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনপাবেন শান্তিপ্রসাদ। তবে নিজের এলাকা ছেড়ে বাইরে কোথাও তিনি যেতে পারবেন না। তাঁর পাসপোর্টও আদালতের কাছে জমা রাখতে হবে। দুর্নীতি মামলার সাক্ষীদের কোনোভাবেই প্রভাবিত করা যাবে না। তথ্যপ্রমাণ নষ্ট করতেও পারবেন না তিনি। এছাড়া, শান্তিপ্রসাদকে তাঁর দু’টি ফোন নম্বর থানায় ও তদন্তকারী অফিসারের কাছে দিয়ে রাখতে বলা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ