Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্মতলা চত্বর সহ শহরের ফুটপাত হকারমুক্ত করতে প্রস্তাব শমীকের

ধর্মতলা ফুটপাত হকার মুক্ত করতে বিজেপির শমীক ভট্টাচার্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাবেন। কলকাতার ফুটপাত সমস্যা সমাধানে উদ্যোগ। বিস্তারিত পড়ুন।

ধর্মতলা চত্বর সহ শহরের ফুটপাত হকারমুক্ত করতে প্রস্তাব শমীকের
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার রেলের পথেই ধর্মতলায় হকার উচ্ছেদে নামতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। শুধু ধর্মতলাই নয়, সমগ্র কলকাতারই ফুটপাত হকার মুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ধর্মতলার ফুটপাথ দিয়েই সেই কাজ শুরু হতে যাচ্ছে। বিজেপির শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে। মঙ্গলবার দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘ধর্মতলার ফুটপাথ হকার মুক্ত করার জন্য দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট মর্মে আবেদন জানানো হবে। কলকাতা শহরের শ্রী ফেরাতে ইতিবাচক পদক্ষেপই করবে বাংলার সরকার। রাস্তা আটকে যেখানে খুশি, যতদিন ইচ্ছা বসে থাকা যাবে না। এতে সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়।’ যদিও দলের একটি অংশ মনে করছে, সরকারের আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি ভাবা দরকার ছিল। শমীকবাবু বলেন, ‘সরকারকে মানবিক তো হতেই হবে। যেসব স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে, সেখানে পুনর্বাসন কীভাবে দেওয়া যায়, তা নিয়ে ভাবার জন্য রেল কর্তৃপক্ষকে অবশ্যই অনুরোধ করব। কিন্তু মানুষের সুবিধা-অসুবিধার বিষয়ও দেখতে হবে। সেইমতোই পদক্ষেপ করা হবে।’ রাজনৈতিক মহলের মত, শমীকবাবুর মন্তব্যে একটি বিষয় দিনের আলোর মতোই স্পষ্ট। তা হল, রাস্তা থেকে হকারদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলতেই থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ