Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের দুবাই যাত্রা বাতিল

শাহরুখ খানের দুবাই যাত্রা বাতিল হল। ‘কিং’ ছবির একটি দৃশ্যে মরুভূমিতে শ্যুটিংয়ের প্রয়োজন ছিল নির্মাতাদের। সে কারণেই দুবাই যাচ্ছিলেন শাহরুখ

শাহরুখের  দুবাই যাত্রা বাতিল
  • ৩১ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

শাহরুখ খানের দুবাই যাত্রা বাতিল হল। ‘কিং’ ছবির একটি দৃশ্যে মরুভূমিতে শ্যুটিংয়ের প্রয়োজন ছিল নির্মাতাদের। সে কারণেই দুবাই যাচ্ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন শাহরুখ কন্যা সুহানা খান এবং অনিল কাপুর। সূত্রের খবর, প্রযোজনা সংস্থার তরফে আপাতত দুবাইয়ে শ্যুটিংয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এমন উদ্বেগের আবহে দুবাই গেলে নিরাপত্তার সমস্যায় পড়তে হতে পারে শাহরুখদের। সে কারণেই শিডিউল বাতিল করার সিদ্ধান্ত নির্মাতাদের। পরিবর্তে মুম্বইয়ের এক স্টুডিওতে মরুভূমির দৃশ্য তৈরি করার পরিকল্পনা করেছেন তাঁরা। ইতিমধ্যে তার জন্য কাজও শুরু হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ