Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের উদ্যোগ

বেশ কয়েকমাস ধরে ‘মন্নত’-এর বাইরে থাকছেন শাহরুখ খান। কারণ তাঁর বাসভবন সংস্কারের কাজ চলছে। গত কয়েকমাস সপরিবারে পালি হিলের একটি আবাসনে থাকছেন বলিউড বাদশা।

শাহরুখের উদ্যোগ
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বেশ কয়েকমাস ধরে ‘মন্নত’-এর বাইরে থাকছেন শাহরুখ খান। কারণ তাঁর বাসভবন সংস্কারের কাজ চলছে। গত কয়েকমাস সপরিবারে পালি হিলের একটি আবাসনে থাকছেন বলিউড বাদশা। শোনা যাচ্ছে, এই আবহে আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খান। মুম্বইয়ের খার এলাকায় একটি আবাসনে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন তিনি। সেজন্য মাসিক ১ লক্ষ ৩৫ হাজার টাকা খরচ হচ্ছে তাঁদের। আচমকা ফ্ল্যাট ভাড়া নিলেন কেন দম্পতি? জানা গিয়েছে, এই ফ্ল্যাটে শাহরুখ-গৌরী থাকবেন না। বরং বাড়িতে তাঁদের সাহায্যকারী কর্মীরা থাকবেন। সেই কারণেই এই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশনের কাজ হয়ে গিয়েছে। আবাসনের চতুর্থ তলার এই ফ্ল্যাটটির আয়তন প্রায় ৭২৫ বর্গফুট। তিন বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে। সিকিউরিটি বাবদ দম্পতি জমা দিয়েছেন ৪ লক্ষ টাকা। প্রতি বছর পাঁচ শতাংশ করে ভাড়া বৃদ্ধি পাবে। পালি হিলের যে ফ্ল্যাটে বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার থাকছে, সেটিও তিন বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। এর জন্য খরচ পড়েছে প্রায় ৮ কোটি টাকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ