Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কাম ফল ইন লাভ-দ্য ডিডিএলজে মিউজিক্যালের মহড়ায় হাজির শাহরুখ

টোল পড়া চেনা হাসি নিয়ে তিনি যখন রিহার্সাল রুমে পৌঁছলেন, বাকিদের খানিক হতভম্ব দশা। হবে নাই বা কেন! লন্ডনের রিহার্সাল রুমে সারপ্রাইজ ভিজিটে হাজির যে স্বয়ং শাহরুখ খান! ম্যাঞ্চেস্টার অপেরা হাউজে আগামী ২৯ মে থেকে শুরু হবে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’।

কাম ফল ইন লাভ-দ্য ডিডিএলজে মিউজিক্যালের মহড়ায় হাজির শাহরুখ
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত,  লন্ডন: টোল পড়া চেনা হাসি নিয়ে তিনি যখন রিহার্সাল রুমে পৌঁছলেন, বাকিদের খানিক হতভম্ব দশা। হবে নাই বা কেন! লন্ডনের রিহার্সাল রুমে সারপ্রাইজ ভিজিটে হাজির যে স্বয়ং শাহরুখ খান! ম্যাঞ্চেস্টার অপেরা হাউজে আগামী ২৯ মে থেকে শুরু হবে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। তারই মহড়া কক্ষে শিল্পীদের উৎসাহ দিতে সম্প্রতি হাজির ছিলেন কিং খান। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতীর সিনেমার ইতিহাসে এক মাইলস্টোন। শাহরুখ ও কাজল অভিনীত সেই ছবির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অ্যাশলে দায়ে এবং জেনা পাণ্ডে। ‘শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা আমি আজীবন মনে রাখব। আমাদের সকলের সঙ্গে উনি কথা বলেছেন। উনি যখন রিহার্সাল রুমে ঢুকলেন, আমরা বিশ্বাসই করতে পারিনি’, বলেন অ্যাশলে। অন্যদিকে জেনার কথায়, ‘আমাদের মহড়া দেখতে শাহরুখ খান নিজে এসেছেন, এ অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কয়েকটা দৃশ্য ওঁর সামনে অভিনয় করে দেখাতে পেরেছি, এই অভিজ্ঞতা অসাধারণ।’ নতুন এই ইংরেজি মিউজিক্যাল শোয়ের মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক জুটি বিশাল ও শেখর। বিশাল দাদলানি বলেন, ‘আমাদের ওয়ার্কশপে শাহরুখ নিজে এসে মিউজিক শুনলেন। গান ওঁর ভালো লেগেছে বলেও জানিয়েছেন।’ এই প্রযোজনার জন্য ১৮টি নতুন ইংরেজি গান তৈরি করেছেন তাঁরা। পর্দার ‘রাজ’ যখন নিজে উৎসাহ দেন, তখন আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েকগুণ। শাহরুখের উপস্থিতি ‘কাম ফল ইন লাভ— দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ টিমের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল বলেই মনে করছেন শিল্পীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ