আদালতে স্বস্তি পেলেন অভিনেতা শাহরুখ খান। মুম্বইয়ে নিজের বাসভবন ‘মন্নত’ সাজিয়ে তুলছেন শাহরুখ। আরও দু’টি তলা যোগ করে ‘মন্নত’কে আটতলা করার পরিকল্পনা অভিনেতার। ইতিমধ্যে কাজও চলছে পুরোদমে। তবে এই দু’টি তলা যোগ করা নিয়েই আপত্তি উঠেছিল। এর জন্য কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) ছাড়পত্রকে চ্যালেঞ্জ করে একটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলা খারিজ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, এই রায়ের নেপথ্যে শাহরুখের খ্যাতির কোনো প্রভাব নেই। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটি পূর্ববর্তী নির্দেশ মাথায় রেখেই শাহরুখের বাসভবনে দ্বিতল যুক্ত করার বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট।



